কোনো এডিটিং স্কিল ছাড়াই — শুধু ট্যাপ করুন আর ভাইরাল হয়ে যান!
[ আপনার পরবর্তী ভিডিওর জন্য AI টুলস ]
KineMaster-এর ইন-বিল্ট AI টুলস দিয়ে আপনার ক্লিপ এবং ফটোগুলোকে আরও দ্রুত অসাধারণ ভিডিওতে রূপান্তর করুন! ক্যাপশন তৈরি করুন, ভয়েস জেনারেট করুন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন, দারুণ সব ভিজ্যুয়াল ইফেক্ট যোগ করুন এবং আরও অনেক কিছু!
• AI অটো ক্যাপশন: ভিডিও বা অডিও থেকে মুহূর্তেই সাবটাইটেল যোগ করুন
• AI টেক্সট-টু-স্পিচ: মাত্র এক ট্যাপে টেক্সট থেকে ভয়েস ওভার তৈরি করুন
• AI ভয়েস: AI ভয়েসের সাহায্যে আপনার অডিওকে করে তুলুন অনন্য
• AI মিউজিক ম্যাচ: দ্রুত পেয়ে যান মানানসই গানের সাজেশন
• AI ম্যাজিক রিমুভাল: মানুষ এবং মুখের চারপাশের ব্যাকগ্রাউন্ড সহজেই বাদ দিন
• AI নয়েজ রিমুভাল: ভিডিও বা অডিওর বিরক্তিকর নয়েজ দূর করুন নিমেষেই
• AI ভোকাল সেপারেটর: যেকোনো গান থেকে ভোকাল এবং মিউজিক আলাদা করুন
• AI ট্র্যাকিং: আপনার টেক্সট এবং স্টিকারগুলোকে চলমান অবজেক্টের সাথে ট্র্যাক করান
• AI আপস্কেলিং: কম রেজোলিউশনের মিডিয়ার কোয়ালিটি আরও বাড়িয়ে নিন
• AI স্টাইল: আপনার ভিডিও এবং ছবিতে শৈল্পিক ইফেক্ট যোগ করুন
• AI টেমপ্লেট: আপনার পরবর্তী দারুণ ভিডিওর জন্য সেরা টেমপ্লেটের সাজেশন পান!
[ সবার জন্য প্রফেশনাল ভিডিও এডিটিং ]
KineMaster-এর অ্যাডভান্সড টুলস ব্যবহার করা এখন খুবই সহজ।
• কিফ্রেম অ্যানিমেশন: প্রতিটি লেয়ারের সাইজ, পজিশন এবং রোটেশন অ্যাডজাস্ট করুন
• ক্রোমা কি (গ্রিন স্ক্রিন): প্রফেশনালদের মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন এবং ভিডিও যুক্ত করুন
• স্পিড কন্ট্রোল: ভিডিও রিভার্স করুন, স্লো-মোশন করুন অথবা টাইম-ল্যাপস বানিয়ে চমকে দিন
[ আপনার ক্রিয়েটিভিটি বাড়িয়ে তুলুন ]
শুধু একটি টেমপ্লেট বেছে নিন, ফটো ও ভিডিও রিপ্লেস করুন, আর আপনার ভিডিও রেডি!
• হাজার হাজার টেমপ্লেট: আগে থেকে তৈরি ভিডিও প্রজেক্ট ব্যবহার করে নিজের ভিডিও বানান
• মিক্স: আপনার ভিডিও প্রজেক্টটি টেমপ্লেট হিসেবে সেভ করে বিশ্বজুড়ে KineMaster এডিটরদের সাথে শেয়ার করুন
• KineCloud: ক্লাউডে আপনার পার্সোনাল প্রজেক্ট ব্যাকআপ রাখুন, যাতে অন্য যেকোনো দিন বা অন্য ডিভাইসে এডিটিং চালিয়ে যেতে পারেন
[ অ্যাসেট দিয়ে আপনার ভিডিওকে আকর্ষণীয় করে তুলুন ]
আপনার পরবর্তী ভিডিওটিকে অসাধারণ করতে KineMaster অ্যাসেট স্টোরে রয়েছে হাজার হাজার রিসোর্স! ইফেক্টস, স্টিকার, মিউজিক, ফন্ট, ট্রানজিশন এবং VFX: সবকিছুই ব্যবহারের জন্য একদম রেডি।
• ইফেক্টস ও ট্রানজিশন: দারুণ সব ভিজ্যুয়ালের সাহায্যে ভিডিওর মান বাড়িয়ে তুলুন
• স্টিকার ও ক্লিপ গ্রাফিক্স: গ্রাফিক অ্যানিমেশন এবং আকর্ষণীয় ডিজাইন এলিমেন্ট যোগ করুন
• মিউজিক ও SFX: ভিডিওর লুকের মতোই এর সাউন্ডকেও করে তুলুন চমৎকার
• স্টক ভিডিও ও ইমেজ: রেডিমেড গ্রিন স্ক্রিন ইফেক্ট, ফ্রি স্টক ফুটেজ এবং প্রচুর ভিডিও ব্যাকগ্রাউন্ড পান
• হরেক রকমের ফন্ট: চমৎকার সব স্টাইলিশ ফন্ট ব্যবহার করুন
• কালার ফিল্টার: নিখুঁত লুক পেতে বেছে নিন চমৎকার সব কালার ফিল্টার
[ হাই-কোয়ালিটি আউটপুট নাকি অপ্টিমাইজড ভিডিও: সিদ্ধান্ত আপনার ]
আপনার এডিট করা ভিডিওগুলো হাই রেজোলিউশনে সেভ করুন অথবা সোশ্যাল মিডিয়ায় দ্রুত লোড হওয়ার জন্য কোয়ালিটি অপ্টিমাইজ করুন।
অসাধারণ 4K 60 FPS: 4K রেজোলিউশন এবং প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমের (60 FPS) ভিডিও তৈরি করুন
সোশ্যাল মিডিয়া শেয়ারিংয়ের জন্য অপ্টিমাইজড: YouTube, TikTok, Instagram এবং অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করার জন্য রেডি ভিডিও সেভ করুন
ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সাপোর্ট: অন্য ভিডিওর সাথে কম্পোজিট করার জন্য ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ভিডিও তৈরি করুন
[ দ্রুত ও নিখুঁত এডিটিংয়ের জন্য সেরা টুলস ]
KineMaster-এ রয়েছে এমন সব টুলস যা এডিটিংকে করে তোলে সহজ ও মজাদার।
• পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ উভয় মোডেই এডিট করার সুবিধা
• মাল্টিপল লেয়ার: একসাথে প্লে করার জন্য ছবি, ভিডিও এবং GIF যোগ করুন ও সাজান
• ট্যাবলেট/ক্রোমবুক সাপোর্ট: বড় স্ক্রিনের জন্য অপ্টিমাইজড এডিটিংয়ের সুবিধা পান
• মাল্টিপল আনডু (এবং রিডু): আপনার এডিটিং হিস্ট্রি সহজেই আগের অবস্থায় ফিরিয়ে আনুন বা পুনরায় প্রয়োগ করুন
• ম্যাগনেটিক গাইডস: টাইমলাইনে এলিমেন্টগুলোকে গাইডের সাথে নিখুঁতভাবে সাজান এবং লেয়ারগুলো লক করুন
• ফুল-স্ক্রিন প্রিভিউ: সেভ করার আগে আপনার এডিট করা ভিডিওটি ফুল স্ক্রিনে দেখে নিন
• মাল্টি-সিলেকশন: একসাথে একাধিক লেয়ার সিলেক্ট, অ্যালাইন, ডুপ্লিকেট বা রিপজিশন করে সময় বাঁচান
KineMaster এবং অ্যাসেট স্টোরের ব্যবহারের শর্তাবলী:
https://resource.kinemaster.com/document/tos.html
যোগাযোগ: support@kinemaster.com
শক্তিশালী AI টুলস দিয়ে আরও দ্রুত ভিডিও, Reels ও Shorts তৈরি করুন।
আপডেট করা হয়েছে
১৫ অক্টো, ২০২৬